0 0
0
No products in the cart.

Ryzen 3400G Vs Intel i5 8th Gen: Two Solid Builds. One Smart Choice

May 25, 2026 / By Saif Hasan / in Ecommerce

বাজেট যখন সীমাবদ্ধ, তখন পিসি বিল্ড করতে গেলে মাথায় একটা বড় প্রশ্ন ঘোরে—Ryzen নাকি Intel? আজ আমরা মুখোমুখি দাঁড় করিয়েছি একদম একই বাজেটের দুটি চমৎকার পিসি কনফিগারেশনকে। একপাশে আছে গেমারদের ক্রাশ AMD Ryzen Build, আর অন্যপাশে আছে অফিস ও হেভি মাল্টিটাস্কিংয়ের ভরসা Intel Build। একদম পয়েন্ট টু পয়েন্ট তুলনা করে দেখে নেওয়া যাক কোন পিসিটি আপনার জন্য সেরা হবে! 

Ryzen Build
Processor: AMD Ryzen 5 3400G (Vega 11 Graphics)
Motherboard: MSI A520M-A Pro
RAM: Adata XPG D35 8GB DDR4
SSD: MiPhi MP300G3 256GB NVMe
Casing: T-Wolf Phantom X4 (Inc. 200W PSU)
 

Intel Build
Processor: Intel Core i5-8500 (8th Gen)
Motherboard: Trendsonic TS-H311M
RAM: Kingston FURY 8GB DDR4 2666MHz
SSD: MiPhi MP300G3 256GB NVMe
Cooler: Value-Top GLACIO X100 RGB
Casing: Monarch Mystery Box X5
PSU: Newtech N200B Real 200W


The Core Battle

Ryzen Build: এতে আছে AMD Ryzen 5 3400G প্রসেসর ( ৪ কোর, ৮ থ্রেড )। কিন্তু এর আসল ম্যাজিক হচ্ছে এর বিল্ট-ইন Radeon Vega 11 Graphics। কোনো এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ছাড়াই এটি আপনাকে চমৎকার গ্রাফিক্স আউটপুট দেবে।

Intel Build: এর বিপরীতে আছে Intel Core i5-8500 (8th Gen) প্রসেসর, যা ৬টি পিওর কোর এবং ৬টি থ্রেড নিয়ে আসে। তবে এর বিল্ট-ইন গ্রাফিক্স হচ্ছে Intel UHD 770 বা 630 (মডেল ভেদে), যা প্রসেসিংয়ে স্ট্রং তবে গ্রাফিক্সের দিক থেকে রাইজেনের চেয়ে বেশ পিছিয়ে।


MOTHERBOARD

Ryzen Setup: এখানে ব্যবহার করা হয়েছে MSI A520M-A Pro মাদারবোর্ড। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর AM4 প্ল্যাটফর্ম।

Intel Setup : এতে আছে Trendsonic TS-H311M মাদারবোর্ড। এটা মূলত ওয়ান-টাইম সেটআপ হিসেবে সেরা।

 

The Package

Ryzen Pack: স্টোরেজের জন্য আছে 256GB NVMe SSD এবং 8GB Adata XPG D35 RAM।

Intel Pack: এখানেও 256GB NVMe SSD আছে, তবে র‍্যাম হিসেবে থাকছে Kingston FURY 8GB DDR4। প্রসেসর ঠান্ডা রাখতে Value-Top GLACIO X100 RGB কুলার। 


Who is it for? 

◯ আপনি যদি পিসিতে GTA V, Valorant, COD, Free Fire-এর মতো গেম খেলতে চান কিংবা ক্যাপকাট, ফটোশপ ও ইলাস্ট্রেটর দিয়ে ফ্রিল্যান্সিং কাজ করতে চান, তবে চোখ বন্ধ করে Ryzen Build টি নিন; কারণ এর ভেগা ১১ গ্রাফিক্স কার্ড ছাড়াই চমৎকার আউটপুট দেবে। আর আপনার কাজ যদি হয় ব্যাংক, কর্পোরেট অফিস বা শপিং মলের ক্যাশ কাউন্টার, যেখানে ডাটা এন্ট্রি, এসইও বা অফিশিয়াল বড় এক্সেল শিট মেইনটেইন করা হয়, তবে ৬ কোরের Intel Build আপনার জন্য বেশ রিল্যাক্সড পারফরম্যান্স দেবে।

◯ যদি ৬ মাস বা ১ বছর পর ভালো গ্রাফিক্স কার্ড বা প্রসেসর লাগাতে চান, তবে Ryzen Build-টি ফিউচার-প্রুফ (এর মাদারবোর্ডের কারণে)। আর যারা কোনো দিনও পিসি আপগ্রেড করবেন না, বছরের পর বছর ঝামেলা ছাড়া চালাতে চান, তাদের জন্য Intel Build-টি বেস্ট।

 

আপনার প্রয়োজন আর কাজের সাথে কোন পিসিটি ১০০% ম্যাচ করলো? সেই অনুযায়ী আজই একটা পিসি বিল্ড করে ফেলুন


 

 


Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy